সর্বশেষ সংবাদ :

তানোরে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার তানোর: রাজশাহীর তানোরে ট্রাক ও অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল বারঘরিয়া মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহত অটোগাড়ি চালকের বাড়ি একই ইউনিয়নের পারিশো দুর্গাপুর গ্রামে।
ঘটনার পর ঘাতক ট্রাক এবং চাকলসহ ট্রাকটি বিক্ষুব্ধ জনতা আটক করে রেখেছেন। জানা গেছে, তানোরের দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে হাতিশাইল বারঘরিয়া স্কুলের রাস্তার মোড়ে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অটোগাড়ি চালক আহত হন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।


প্রকাশিত: June 23, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ