সর্বশেষ সংবাদ :

তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের

সানশাইন ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন এখন কোনো বাধা ছাড়াই তেহরান পর্যন্ত পৌঁছাতে পারছে বলে দাবি করছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এ কথা বলেন। খবর বিবিসির।
অ্যাডভেঞ্চার ট্যুর: ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘আমরা তেহরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি।’ ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এফি ডেফরিন আরও বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন বর্তমানে কোনো বাধা ছাড়াই তেহরান পর্যন্ত পৌঁছাতে পারছে। এফি ডেফরিনের এই দাবির কয়েক ঘণ্টা পরই ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।
অ্যাডভেঞ্চার ট্যুর: ইরানি সংবাদমাধ্যম তাসনিম জানায়, ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশের মুসিয়ান শহরের পৌরসভার ফায়ার সার্ভিস ভবনে হামলা চালায় ইসরায়েল। ওই অঞ্চলের একটি হাসপাতালেও বোমাবর্ষণ করা হয়েছে বলে জানায় আর ফার্স নিউজ এজেন্সি। দুই দিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন এই বলে, ‘আমরা তেহরানের দিকে এক নতুন পথ খুলে দিয়েছি। খুব শিগগিরই তেহরানের আকাশে দেখা যাবে ইসরায়েলি বিমান, ইসরায়েলি বিমানবাহিনী, আমাদের পাইলটদের।’


প্রকাশিত: June 17, 2025 | সময়: 3:25 am | সুমন শেখ