সর্বশেষ সংবাদ :

নগরীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশ । গ্রেপ্তার ব্যক্তির নাম বাদশা মিয়া (৩৭)। নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা তিনি। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। তিনি জানান, গত বছরের ২৭ জুলাই চন্দ্রিমা থানা এলাকায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাব্বির (২২) নামের এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ মামলার পলাতক আসামি বাদশা মিয়া।
পুলিশের দাবি, গ্রেপ্তার বাদশা মিয়া এ হত্যাকাণ্ডে অন্যতম সহযোগী ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বাদশা মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: June 15, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ