সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, ৫ ভ্যানআরোহী আহত

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় সঞ্চিতা (৪০) নামের এক ভ্যান অরোহী নিহত হয়েছে। নিহত সঞ্চিতা নাটোর জেলার বাগাতিপাড় উপজেলার কালিকপুর গ্রামের শ্যামল কর্মকারের স্ত্রী। এসময় ভ্যানচালকসহ অপর ৫ জন আহত হয়েছে। পবা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল কাজী এতথ্য নিশ্চিত করেন।
আহতরা হলো, ভ্যানচালক আকছেদ আলী (৪৮), মনিষা (১৫), সুজিত (২), রত্না (২৫) ও সুচিত্রা (১২)। শনিবার ১৪ জুন দুপুর ১টা ২৫ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের সেনভাগ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বিয়ে খাওয়ার উদ্দেশ্যে শ্যাামল কর্মকারের পরিবার ভ্যানযোগে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ার ম্যাচপাড়ায় যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ নামক স্থানে পৌঁছানো মাত্রই পিছন দিক থেকে একটি বাঁশ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১২১০) ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সঞ্চিতা মারা যায় এবং ভ্যানচালক আকছেদ আলী, মনিষা, সুজিত, রত্না ও সুচিত্রা ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে আহত হয়।
গুরুতর আহত ব্যক্তিদের পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ভ্যানচালক আকছেদ আলীকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও অপরদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


প্রকাশিত: June 15, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ