, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপড়ে কামড়ে রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরইল গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। রাত পৌণে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের বাসিন্দা উকিলউদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, রিফাত সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কোনকিছুতে কামড় দিয়েছে বলে চিৎকার করে সে। চিৎকার শুনে মা-বাবা ঘরে এসে দেখে বিছানায় ছেলে ছটছট করছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে থাকা চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।