সর্বশেষ সংবাদ :

কৌতুহলের বসে গলায় ফাঁস, কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় কৌতুহলের বসে গলায় ফাঁস দিয়ে আসলাম নামের ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামে। সে ভাগনদী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। মৃত আসলাম ওই গ্রামের আকবর হোসেন ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টার দিকে ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে গলায় ফাঁস দেয় আসলাম। কিন্তু ফাঁস দেওয়ার পরেই সে চিৎকার করতে থাকে। তবে বাড়িতে কেউ না থাকায় আশেপাশের লোকজন বাড়িতে ঢুকতে দেরি হয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আসলামকে রক্ষা করা সম্ভব হয়নি। ফাঁস খুলে নিচে নামিয়ে নিশ্চিত হওয়া যায় যে সে মারা গেছে।
মৃত আসলামের মামা শামসুল ইসলাম জানান, কয়েকদিন আগে পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পর থেকেই গলায় ফাঁস দেওয়ার বিষয়ে কৌতূহলী হয়ে ওঠে আসলাম। পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন সময় জিজ্ঞেস করে গলায় ফাঁস দিলে আসলেই মানুষ মারা যায় কিনা। কিংবা গলায় ফাঁস দিয়ে মারা গেলে মানুষ ব্যথা পায় কিনা, এমন অনেক প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিল সে। অবশেষে গলায় ফাঁস দিয়েই মারা গেল সে।
এলাকাবাসী জানায় সকালে আসলাম তার মামার সাথে পুকুরে মাছ ধরেছে। তার ঘণ্টাখানেক পরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘাটায় সে।
যোগীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম বলেন কৌতূহলের বসেই আসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বাগমারা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।


প্রকাশিত: মে ২৪, ২০২৫ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর