সর্বশেষ সংবাদ :

পরিবার পরিকল্পনার সেমিনার : কর্মক্ষেত্রে প্রত্যেককে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন আহ্বান বিভাগীয় কমিশনারের

স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগ এর আয়োজনে “পরিবার পরিকল্পনা বিভাগ এর দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধিতে ডি-নথির ব্যবহার ও সম্ভাবনা” বিষয়ক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে ডি-নথি বিষয়ে স্বাগত বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ার অলংকৃত করেন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী। তিনি বলেন সাধারণ কার্যক্রম ডি-নথির মাধ্যমে সম্পাদন করতে হবে। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে, দীর্ঘসূত্রিতা রোধে এবং সেবা গ্রহীতার ভোগান্তি কমাতে ডি-নথি কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি কর্মক্ষেত্রে প্রত্যেককে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান।
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এনামুল হক, পরিচালক (অর্থ), পরিবার পরিকল্পনা, অধিদপ্তর, ঢাকা। তিনি বলেন পরিবার পরিকল্পনা বিভাগ, রাজশাহী যেন সারা দেশে উদাহরণ তৈরী করতে পারে সে বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে। অত্র বিভাগের ০৮ (আট)টি জেলায় পুরোদমে ডি-নথির কার্যক্রম চালু করতে হবে বলে তিনি আশা করেন।
সেমিনারে পেপার প্রেজেন্ট করেন প্রিয়াংকা দাস, সিনিয়র সহকারী কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী। সেমিনারে ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী’ বলেন আধুনিক বাংলাদেশ বিনির্মানের অংশ হিসাবে, দক্ষ এবং সেবা মূলক জনপ্রশাসন গড়ে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ডি-নথির বাস্তবায়ন একটি সময়োপযোগী উদ্যোগ। ডি-নথি সময়োপযোগী একটি সফটওয়ার এর আওতায় সবাইকে অন্তর্ভূক্ত হতে হবে।
তিনি সবাইকে এর ব্যবহার নিশ্চিত করার আহবান জানান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপপরিচালক (পরিবার পরিকল্পনা)বৃন্দ এবং রাজশাহী জেলার সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), সহকারী পরিচালক (সিসি), মেডিকেল অফিসার (সিসি) ও উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।


প্রকাশিত: May 22, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ