সর্বশেষ সংবাদ :

জেলায় উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ শুরুপ

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে। শনিবার ১০ মে সকালে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ পালনের শুভ উদ্বোধন করা হয়। এবার শিক্ষা সপ্তাহের স্লোগান ছিল ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি’। সপ্তাহব্যাপি নানা কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগমারা: বাগমারায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিশদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম, খাঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা রানী মন্ডল, বুজরুত কৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, প্রথম আলো পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদ মামুন। বক্তারা প্রাথমিক শিক্ষার সমস্যা ও গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, রঞ্জন কুমার, শহিদুল ইসলাম, ভবানীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্রালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এলিস সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিশেষে ছাত্র ছাত্রীদের শুদ্ধ লেখনী ও চিত্রাঙ্গন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুবুল ইসলাম।
তানোর: এ উপলক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষার অফিসার আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা বানাবাস হাজদা, তানোর পৌর বিএনপি’র আহবায়ক একরাম আলী মোল্ল্া, তানোর গোল্ল্াপাড়া বাজার জামে মসজিদের ইমাম মামুনুর রশিদ মামুনসহ শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তারা প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
মহাদেবপুর: মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইউ আর সি ইন্সটাক্টর শফিউল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাণী ইসরাইল, বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাজনিন নাহার লাইলা প্রমূখ। আলোচনা সভাশেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান বিষয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাথমিক শিক্ষাই তার ভিত্তি। আমাদের লক্ষ্য, প্রতিটি শিশু যেন সমান সুযোগ পেয়ে নিজের মেধা ও সৃজনশীলতা বিকাশ করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম। এছাড়াও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুনার রশিদ, পবিত্র কুমারসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
পত্নীতলা: পত্নীতলায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইশতিয়াক আহম্মেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম খোকন, সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, শাহানাজ পারভীন, ইউ আর সি অফিসার আহসান হাবিব, উপজেলা পরিসংখ্যান অফিসার সুজন কুমার কর, শিক্ষক-শিক্ষার্থীরা। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বদলগাছী: নওগাঁর বদলগাছীতে উদযাপিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স ম ফজলুল হক বাচ্চু, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজানুর রহমান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শাহরিয়ার জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান’সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।


প্রকাশিত: May 11, 2025 | সময়: 5:33 am | সুমন শেখ

আরও খবর