সর্বশেষ সংবাদ :

পাবিপ্রবির পরিবহন পুলের নতুন পরিচালক হুমায়ূন কবির

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবহন পুলের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবির। এছাড়া অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিবহন পুলের প্রশাসক হিসেবে নিম্নোক্ত শর্তে দায়িত্ব প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ হতে এই আদেশ কার্যকর হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন এবং বর্তমান পদে দায়িত্ব পালনরত অবস্থায় প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।


প্রকাশিত: May 3, 2025 | সময়: 11:08 pm | Daily Sunshine