সর্বশেষ সংবাদ :

মহান মে দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার: শ্রমিকদের ন্যায্য মজুরি বুঝিয়ে দিন

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, মালিকপক্ষ ব্যাংক থেকে ঋণ এনে বিনিয়োগ করবে এটাই স্বাভাবিক কিন্তু সিঙ্গাপুর পালিয়ে গেলে কেউ মেনে নেবে না। আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করুন, লাভ করুন কিন্তু শ্রমিকদের ন্যায্য মজুরিটা বুঝিয়ে দিন।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষ্যে (১ মে) সকালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
আজিম আহমেদ বলেন, ঘাম শুকানোর আগে ন্যায্য মূল্য পরিশোধ করার কথা আমরা জেনেছি কিন্তু অনেক ক্ষেত্রে মালিকপক্ষ শ্রমিক ভাইদের সব সময় পারিশ্রমিক দেয় না বা দিতে পারে না, কোথাও যেন একটা দূরত্ব রয়েছে। শ্রমিক-মালিক সবাইকে নিয়েই আমাদের কার্যক্রম। সুতরাং সবারই দায়িত্ব রয়েছে। মালিকের পাশাপাশি সরকার ও শ্রমিক ভাইদেরও দায়িত্ব রয়েছে। শ্রমের সাথে শক্তিশালী ও বিশ্বস্ত হওয়া প্রয়োজন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, রাজশাহীতে বেশিরভাগই কৃষি শ্রমিক, এছাড়া নির্মাণ ও পরিবহন শ্রমিকও রয়েছে। মূলত নির্মাণ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। পরিবহনে প্রায় দুর্ঘটনা ঘটে যা তার পরিবারের জন্য একটা বড় সমস্যা। কৃষিতে দুর্ঘটনা না ঘটলেও তীব্র গরমে শ্রমিক ভাইদের প্রচুর কষ্ট হয়।
সিলেটের চা শ্রমিকদের জীবনযাত্রার নিম্নমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে এখনও ২০০ টাকার কম মজুরি দেওয়া হয়। যদিও মালিকপক্ষ বলে আবাসন, চিকিৎসা ও রেশন দিচ্ছি তবুও সব মিলিয়ে এটা মানসম্মত নয়।
সকলের জন্য পেনশনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি সামাজিকভাবে সার্বজনীন পেনশন স্কিম চালু করতে চাই তাহলে আপনাদেরকে কিছু টাকা জমা দিতে হবে বাকিটা সরকার দিবে। সার্বজনীন পেনশন স্কিমের ব্যবস্থাপনা ভালো হলে এই উদ্যোগটা সকলের জন্য উপকার বয়ে আনবে। এসময় তিনি শিশু শ্রম বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমূল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মনিরুল আলম, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম মহাপরিদর্শক বুলবুল আহম্মেদ, মালিকপক্ষের প্রতিনিধি সাদরুল ইসলাম, শ্রমিকপক্ষের প্রতিনিধি রোকনুজ্জামান আলম, আব্দুস সামাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নানা পেশার শ্রমিকবৃন্দ।
দিবসটির শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে মে দিবসের শুভ উদ্বোধন করেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মনিরুল আলম। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেরখাদিয়াস্থ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে শেষ হয়।
শ্রমিক দল: সকাল সাড়ে দশটায় অলকার মোড় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে রেশম বোর্ডে গেয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, রেশম কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলা, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম-সহ বিভিন্ন শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
বিজেপি: রাজশাহী মহানগর বিজেপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপি রাজশাহী মহানগর আহবায়ক ও রাজশাহী -০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো: জুয়েল হোসেন ও মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ।
নগরীর স্টেডিয়াম মার্কেট বিজেপির রাজশাহী মহানগর কার্যালয় এর সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মহানগর বিজেপির সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আরিফ, যুগ্ম আহবায়ক সোহাগ খান, বাকি চিশতি, নওগাঁ জেলা বিজেপির আহবায়ক মিজানুর রহমান, রাজশাহী মহানগর যুবসংহতি আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, যুগ্ম আহবায়ক নাহিদ ইসলাম, রিফাত হোসেন, মহানগর বিজেপির সদস্য সানোয়ার হোসেন রাজন, মহানগর ছাত্রসমাজ আহবায়ক মো. পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাগর হোসেন, সদস্য সচিব মো. দুলাল খান, রাজপাড়া থানা বিজেপির আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব আওয়াল হোসেন বোয়ালিয়া থানা বিজেপির আহবায়ক আরিফুল ইসলাম শফি, শাহমখদুম থানা বিজেপির আহ্বায়ক মান্নান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক চঞ্চল হোসেন সূর্য, চন্দ্রিমা থানা বিজেপির আহ্বায়ক মো: সাব্বির হোসেন প্রমুখ।
রাজশাহী শিক্ষাবোর্ড: সকাল সাড়ে ৭টায় রাজশাহী শিক্ষাবোর্ড চত্বর থেকে চেয়ারম্যানের নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি সিএন্ডবি মোড় হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ফিরে আসে। এরপর সকাল সাড়ে ৮টায় বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষা বোর্ডের প্রোগ্রামার ও মে দিবস উদ্যাপন কমিটির আহবায়ক মামুন অর রশিদ, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক মাহাবুব আলী।
উক্ত আলোচনায় অনুষ্ঠানের সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে দেন।
রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন: মহান মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে র‌্যালিটি রেলগেট হয়ে বাস টার্মিনাল ঘুরে কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কোষাধক্ষ্য আমিনুজ্জামান, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন বলেন সংবাদপত্র শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির জন্য কল্যাণ ফান্ড গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে সমস্ত সংবাদপত্র শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সংবাদপত্র এজেন্টদের দমন পীড়ন ও শোষণের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন: মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা রাজশাহী মহানগরীর রেল গেটে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে ইউনিয়নের সভাপতি আবু বক্কর, আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আলআমিন, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন কসিম, কোষাধ্যক্ষ আবুল কাশেম। সভা পরিচালনা করে নকিরুল ইসলাম নকির সাধারণ সম্পাদক, উক্ত আলোচনা ও র‌্যালিতে সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন: রাজশাহীর পবার নওহাটায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন বলেছেন “ পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে এই দিবসটিই পালন করে।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন যথার্থ শ্রমিক। তিনি নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন। এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন”। বৃহস্পতিবার পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস অর্থাৎ মে দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন’।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা যুবদল নেতা ড. মো. মোজাফফর হোসেন মুকুল, পৌর যুবদল নেতা সুজন মোল্লা, আজাদ আলী।
নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুম পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, কমিটির সহ-সভাপতি কুদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহিন আলম, প্রচার সম্পাদক সুমন আলী, কার্যনির্বাহী সদস্য হাসান মোল্লা।
নগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন: নগরীর সাহেব বাজার স্বর্ণকার পট্টি থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বর্ণকার পট্টিতে গেয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান (জিয়া) সহ-সভাপতি সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জয়েন সেক্রেটারি হামিম, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ভোলা, ক্যাশিয়ার রুবেল-সহ অন্যান্য শ্রমিকগণ
মিশুক-সিএনজি মালিক ও চালক ইউনিয়ন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহানগরীর রেলগেট সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে এই কর্মসূচি পালন করা হয়। রাজশাহী জেলা সিএনজি, মিশুক, অটোরিক্স ও অটো টেম্পু মালিক ও চালক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করেন। প্রথমে তারা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি সুসজ্জিত সাজে রেলগেট গোলচত্ত্বর প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: সালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা সিএনজি-মিশুক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিরাজ, রাজশাহী জেলা মিশুক, অটোরিকশা ও অটোটেম্পু চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু।
রাজশাহী জেলা মিশুক, অটোরিকশা ও অটোটেম্পু চালক ইউনিয়নের উপদেষ্টা আরিফের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা মিশুক, অটোরিকশা ও অটোটেম্পু চালক ইউনিয়নের সড়ক সম্পাদক রয়েল ও দপ্তর সম্পাদক শাহ্ আলম।
রাজশাহী সদর খাদ্য গুদাম মজদুর ইউনিয়ন: রাজশাহী সদর খাদ্য গুদাম মজদুর ইউনিয়নের উদ্যোগে মে দিবসে র‌্যালি অনুষ্ঠিত হয়। সকালে র‌্যালিটি বের হয়ে শহরের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: May 3, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ