, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ বিভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, টি-শার্ট বিতরণ ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।
বড়াইগ্রাম: বনপাড়া বাজারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভায় মাওলানা হাশেম আলী মীরের সভাপতিত্বে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম এবং বড়াইগ্রাম পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় সাবেক মেয়র ইসাহাক আলী ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী বক্তব্য রাখেন।
নাচোল: বিএনপির নেতা শাজাহান আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (প্রস্তাবিত) মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আঃ রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ, নাচোল ইউনিয়ন বিএনপির (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক মনিরুল ইসলাম, আসিফ মিয়া, আব্দুর রহিম, আব্দুল হাকিম ভগু মোড়ল, তরিকুল ইসলাম, আব্দুর রশিদ বজলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলা করেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
নওগাঁ: বৃহষ্পতিবার জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক এ,এইচ,এম ইরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী পরিচালক আশিকুর রহমান, চালকল মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মোত্তালিব হোসেন তালুকদার, অটোরাইস মিল গ্রুপের দপ্তর সম্পাদক এসএম হাসিবুল হাসান, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরো সুদূরপ্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহবান জানান বক্তারা। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা শ্রমিক দলের সভাপতি এ.এম. জিল্লুর রহমান, সাধারন সম্পাদক ফারুক হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আ স ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন, সেক্রেটারী এ্যাড. আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আসলাম হোসেন সহ অন্যরা।
বাঘা: বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পৃথক-পৃথক ভাবে এ দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তারের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান, উপজেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা সহকারি প্রোগ্রামার কর্মকর্তা এস এম জি আযম, উপজেলা জাইকা প্রতিনিধি আল্পনা ইয়াসমিন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শ্রমিক নেতা আবু হানিফ, জহুরুল ইসলাম পিন্টু, আলাউদ্দিন, রুবেল হোসেন প্রমুখ।
এদিন আড়ানী পৌর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক “মহান মে দিবস ’’ উদযাপন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
আত্রাই: উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু।
উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পত্নীতলা: বৃহস্পতিবার পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩২৫০), জাতীয়তাবাদী শ্রমিক দল, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, কুলি মজুর শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, হাত করাত শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তরা শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলি পৃথক পৃথক ভাবে র্যালি শেষে স্ব স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
র্যালি শেষে পরিচালনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন আলহাজ মাওলানা খয়বর আলী। ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি আলহাজ বুলবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, দি হাঙ্গর প্রজেক্টের সমন্বয়ক আছির উদ্দিন, কো-অর্ডিনেটর সুকমল, পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মিঠুন চন্দ্র পাহান, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, সহ-সভাপতি রেজাউল ইসলাম কালু, আদিবাসী নেতা নরেণ পাহান।
পুঠিয়া: দিবসটি উপলক্ষে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পুঠিয়া উপজেলা দোকান কর্মচারি ট্রেড ইউনিয়নের উদ্যাগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার সকাল ৯টায় বানেশ্বর ট্রাফিক মোড় থেকে একটি র্যালি তৈল পাম্প হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে এসে শেষ করে একটি পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম ডালিম, পুঠিয়া উপজেলা সেক্রেটারি ফজলুর রহমান, বানেশ্বর ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ শাহিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর: বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি ও ৪৪ চাপাইনবাবগঞ্জ-২ আসনের জামাত মনোনীত প্রার্থী ডঃ মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আনসারুল হক মাস্টার, রহনপুর পৌর জামাত মনোনীত মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শহিদুল ইসলাম, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাব্লু, রহনপুর পৌর সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাদল আলী সহ অন্যরা।
বাগমারা: বৃহস্পতিবার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন (বা.জে.ফে-০৮) বাগমারা উপজেলা শাখার উদ্যোগে ভবানীগঞ্জ শিশু ও শিল্পকলা একাডেমি চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাগমারা উপজেলা শাখার সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা শাখার সহসভাপতি জামিরুর রহমান। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত পদপ্রার্থী ডাঃ আব্দুল বারিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোর্তেজা হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ওহদিুল ইসলাম সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধী মহল। একই দিন ভবানীগঞ্জ বাজারে সিএনজি শ্রমিক মালিক সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে মে দিবস উদযাপন উপলক্ষে ভবানীগঞ্জ বাজারে র্যালি শেষ আলু হাটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কালাম হোসেন। অনুষ্ঠানে সিএনজি মালিক সমিতির সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।