, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে ৪ দিনব্যাপী স্কাউটের ১ম ও ২য় উপদল নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা স্কাউট সভাপতি ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা স্কাউট ও কোর্স লিডার মাজেদ আলী মৃধার (উড ব্যাজার) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ ফাদার ড. শংকর ডোমিনিক গমেজ, জেলা স্কাউট সম্পাদক গোলাম মহিউদ্দিন এএলটি, উপজেলা স্কাউট সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলফুর রহমান, সম্পাদক সেলিম হোসেন ও প্রধান শিক্ষক আজাহার আলী বক্তব্য রাখেন। কোর্সে এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত ৭০ জন স্কাউট ও গার্লস ইন স্কাউট অংশগ্রহণ করেন।