নবীনবরণ ও প্রবীণ বিদায় গোবিপ্রবি নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির

গোবিপ্রবি প্রতিনিধি :
আজ রবিবার  (২৭এপ্রিল) মোফাজ্জল হোসেন তানভীরের সভাপতিত্বে এবং আবু কালাম সরকার এর সঞ্চালনায়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)এর একাডেমিক ভবনে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত হয় এক জমকালো নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।সেই সাথে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আমন্ত্রিত ব্যক্তিবর্গরা হলেন, সাবেক অ্যানিমেল কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম আওলাদ। বিশেষ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম এবং সমিতির সাবেক সফল সভাপতি রাফাজ সামনান।
অনুষ্ঠানে সহকারী প্রক্টর মুজাহিদুল ইসলাম বলেন,”এমন চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। জেলা ছাত্রকল্যাণ সমিতি হলো এমন একটি জায়গা, যেখানে আমরা এতদূর এসেও নিজেদের এলাকার মানুষের সংস্পর্শে আসার সুযোগ পাই। শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত জেলা সমিতিগুলো আমাদের নানাভাবে সহায়তা করে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এই আয়োজনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মিলেমিশে থাকবে, একে অপরের পাশে দাঁড়াবে।”
স্মৃতিচারণমূলক বক্তব্যে সাবেক সভাপতি রাফাজ সামনান বলেন,
“নরসিংদী থেকে আমরা যে মূল্যবোধ ও সংস্কৃতি অর্জন করেছি, তা আমাদের একে অন্যের সাথে ভাগ করে নিতে হবে। সবাই বলে, নরসিংদীর মানুষেরা অত্যন্ত অমায়িক—এটি আমাদের ব্যবহার ও আচরণেই প্রকাশ পায়। আমাদের এই গৌরবময় বৈশিষ্ট্য ধরে রাখতে হবে।”
তিনি আরও বলেন,”সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখা খুব জরুরি। বছরে শুধু একটি অনুষ্ঠান আয়োজন করলেই চলবে না, নিয়মিতভাবে পিকনিক, কুইজ প্রতিযোগিতা, কম্পিউটারভিত্তিক দক্ষতা উন্নয়ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করতে হবে। নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি আমাদের নিজেদের শক্ত ঘর। কোনো সমস্যা হলে মন খুলে কথা বললে, সমাধানের পথ অবশ্যই বের হবে। তাই সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে।”
সকলের আন্তরিক অংশগ্রহণে নবীন-প্রবীণের এই মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে এবং অনুষ্ঠান শেষে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়।
সানশাইন /নিলয়/শামি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine