সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে তরুণীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় এক হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পর এক মুসলিম তরুণী আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার খনজোর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খনজোর গ্রামের কলেজ পড়ুয়া এক মেয়ে (১৯) ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমারের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মোহন্ত রিতুকে প্রাইভেট পড়াতেন। গত তিন বছর ধরে তাদের সম্পর্ক গড়ে ওঠে।
সমপ্রতি মোহন্ত অন্য একজনকে বিয়ে করলেও রিতু তাকে বিয়ে করার জেদ ছাড়ে নি। তবে মোহন্ত তাকে বিয়ে করতে অস্বীকার করায় ওই মেয়ে শনিবার সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন জানান, এ ঘটনায় নিহতের বাবা তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে মোহন্ত কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোহন্ত কুমারকে গ্রেপ্তার করে নওগাঁ জেলে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: April 13, 2025 | সময়: 4:45 am | সুমন শেখ