সর্বশেষ সংবাদ :

বিভিন্ন জায়গায় ইফতার ও দোয়া

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও আাশেপাশের উপজেলাগুলোতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
নাচোল পৌর বিএনপি: নাচোলে পৌর বিএনপির উদ্যোগে রাজফুড-২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএরপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপিত বাবুল আক্তার, নাচোল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আওয়াল, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তন্ময় আহম্মেদ সহ স্থানীয় নেতৃত্ব। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়।
গোদাগাড়ী জামায়াত: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিক সাহিত্যিকদের সম্মানে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। শনিবার বিকেল ৫টায় হোটেল তৈমুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা, ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর আনারুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাংবাদিক একরামুল হক উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, সাংবাদিক সানোয়ার পলাশ, সারোয়ার সবুজ, আব্দুল বাতেন, কামরুজ্জামান বকুল ও আবু তাহের খোকন সহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। লেখক ও সাহিত্যিকদের মধ্যে ছিলেন মাওলানা মজিবুর রহমান ও রফিকুল ইসলাম কুলু।
রহনপুর বিএনপি নেতা: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ। শুক্রবার এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে ৩৫ জন সাংবাদিকের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও টিকে থাকার লোমহর্ষক বর্ণনা দেন। তিনি বলেন, ১৯৮১ সাল থেকে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। রাজনীতিতে সক্রিয় থাকার জন্য জীবনে অনেক সুখের বিসর্জন দিয়েছি। বিগত দিনের কষ্টের কথা আপনাদের জানার বাইরে না। তারপরও দলকে আগলে রেখেছি পরম যত্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বাস্তবায়ন করার লক্ষে। আসাদুল্লাহ আহমদ আগামীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করবেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের অবহিত করেন।
রাণীনগরে প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন: নওগাঁর রাণীনগরে প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের (আরপিএ) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুর ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সহ অর্থ-সম্পাদক বায়োজিদ ইসলাম অনিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, রাণীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, এ্যাড. আবুল কালাম আজাদ ও রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ সনি।
এছাড়া ইফতার মাহফিলে আরপিএ’র সহ-সভাপতি ডা. তরিকুল ইসলাম প্রান্তর, এক্সিকিউটিভ কমিটির সদস্য মিজানুর রহমান, আবু হাসান রকি, শামীম আহম্মেদ, মুক্তাদিরুল ইসলাম, নিবিড় হোসেন।


প্রকাশিত: March 30, 2025 | সময়: 3:10 am | সুমন শেখ

আরও খবর