চাঁদাবাজের ঠাঁই বিএনপিতে হবে না- ফজলে হুদা বাবুল 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

 

চাঁদাবাজের ঠাঁই বদলগাছী উপজেলা বিএনপিতে হবে না- কোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

 

 

উপজেলা বিএনপি’র যেকোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি, দখলবাজি, দরবার, শালিস, তদবির যার সাথেই জড়িত থাকুক না কেনো তাকে বিএনপি করতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, সংগঠনের কর্মসূচিতে যদি কমিটির কেউ উপস্থিত না থাকে সেই কমিটি সাথে সাথে বিলুপ্ত করা হবে।

 

 

 

শনিবার (২২মার্চ) বাদ আসর কোলা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন,কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর ফারুক।

 

 

অনুষ্ঠানে কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপদেষ্টা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজা, কোলা ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলী হাসু প্রমূখ।

 

 

পরিশেষে দলের শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান ফজলে হুদা বাবুল। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ সকল শাহাদাত বরণকারী নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

সানশাইন / রানা হামিদ/শামি


প্রকাশিত: মার্চ ২২, ২০২৫ | সময়: ১০:২৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর