সর্বশেষ সংবাদ :

বাঘায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চকছাতারী এলাকায় এই ঘটনা ঘটেছে। শিক্ষার্থীর মা’ বাদি হয়ে বুধবার রাতে থানায় এ মামলাটি দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের সন্তান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী (৮)। পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) নামের এক যুবক ১০০ টাকার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর মেয়ের মা বাড়িতে আসলে জয় পালিয়ে যায়। পরে তার পরিবারকে বিষয়টি অবগত করা হলেও কোন ব্যবস্থা গ্রহন না করায় ওইদিন রাতে জয় হোসেনকে আসামী করে বাঘা থানায় ধষর্ণের অভিযোগে একটি মামলা দায়ের করেন শিশুটির মা।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে জয় পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


প্রকাশিত: মার্চ ২১, ২০২৫ | সময়: ৩:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ