সর্বশেষ সংবাদ :

রহনপুরে এফটিআই গ্রুপের আয়োজনে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এফটিআই গ্রুপের আয়োজনে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের খেলার উদ্বোধন করেন এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অবঃ) ফতেহ্-উল ইসলাম আলাল পিএসসি।
বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম। উদ্বোধনী দিনে খেলায় ৪ টি দল অংশ নেয়। আগামী ৩০ নভেম্বর টুর্নামেন্ট শেষ হবে।


প্রকাশিত: November 28, 2024 | সময়: 5:35 am | সুমন শেখ

আরও খবর