, , ।
বাগেরহাট প্রতনিধি :
বাগেরহাটের রামপাল উপজলার বাইনতলা ইউনিয়নে দরিদ্র ও হতদরিদ্র পরবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়ছে। অন্তর্র্বতীকালীন সরকারের সহায়তায় রবিবার (১৬ র্মাচ) ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের ১২০ জন পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম। ঈদ উপহার পেয়ে আনন্দিত উপকারভোগীরা।
ঈদ উপহার পাওয়া হালিমা বেগম নামের এক নারী বলনে, এই ঈদ উপহার আমাদরে ঈদের আনন্দকে দ্বিগুন করে দিয়েছে । বাড়িতে চেয়ারম্যানের পক্ষ থেকে র্কাড পাঠানো হয়েছিল, তাই আজ নিতে এসেছি।
আরেক উপকারভোগী রফিক শেখ বলেন, ঈদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকে। এই উপহার পাওয়ায় আমাদের অনকে উপকার হলো। অন্তত ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো।
ঈদ উপহার বিতরণ র্কাযক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম বলেন, “দায়িত্ব নেয়ার পর এটাই আমার প্রথম র্কমসূচি। অন্তর্বতী সরকারের সহযোগিতায় আমরা ১২০ জন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের ইউনিয়নের উন্নয়নে আরও অনেক কাজ বাকি রয়েছে। আমি চাই, এই ইউনিয়ন কে শুধু রামপাল নয়, পুরো বাগরেহাটের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।
২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদশেে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বাইনতলা ইউনিয়নের দরিদ্র পরিবার গুলোর মাঝে এ উপহার প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে স্বস্তি এনে দিবে।
সানশাইন / নকিব/শামি