আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় গণহত্যা-মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি গণহত্যা ও স্বাধীনতা দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল ইসলাম রেজু শেখ, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, নির্বাচন অফিসার ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপী, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, আফজাল হোসেন, সম্রাট হোসেন, মামনুর রশিদ, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।


প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ