সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রেমতলী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ফরহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
মৃত ফরহাদ গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে। সে গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ফরহাদ কয়েকজন সহপাঠিসহ দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরী দল তার মরদেহ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়। পরে তারা পদ্মা নদী থেকে নিখোঁজ ফরহাদের মরদেহ উদ্ধার করে।


প্রকাশিত: March 10, 2025 | সময়: 2:59 am | সুমন শেখ

আরও খবর