বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্র্টার: রমজান মানেই ইবাদতের পাশাপাশি থাকে সুস্বাদু ইফতার আয়োজনের আমেজ। রাজশাহীর জনপ্রিয় রেস্টুরেন্ট চিলিস ফাস্ট ফুড এবারও নিয়ে এসেছে ইফতারের জন্য বাহারি সব আয়োজন, যা রসনাপ্রেমীদের মন জয় করতে প্রস্তুত। চিলিস-এর ইফতার মেনুতে রয়েছে নানা ধরনের সুস্বাদু কাবাব, যার মধ্যে শাহী সিক কাবাব, লিভার কাবাব, জালি কাবাব ও গার্লিক চিকেন কাবাবে রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে। এছাড়াও, ঐতিহ্যবাহী রেশমি জিলাপি, হানি চিকেন উইংস, গ্রিলড চিংড়ি এবং স্পেশাল মাটন হানডি সহ রয়েছে নানা রকম মুখরোচক পদ। শহরের প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থিত চিলিস-এর পরিপাটি ও আকর্ষণীয় পরিবেশ ইফতার আয়োজনকে আরও উপভোগ্য করে তুলবে। পাশাপাশি, এখানে রয়েছে প্যাকেজ ইফতার সুবিধা, যা পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে উপভোগের জন্য দারুণ। এই রমজানে চিলিস নিয়ে এসেছে বিশেষ “গ্রুপ ইফতার ডিসকাউন্ট”, যেখানে নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য থাকছে মূল্যছাড়। অনলাইনে প্রি-অর্ডারের সুবিধাও রেখেছে চিলিস, যাতে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের ইফতার মেনু উপভোগ করতে পারেন। এছাড়া ও রয়েছে বিভিন্ন ইফতারি প্যাকেজ। কাচ্চি সহ প্যাকেজের মূল্য ৪০০ টাকা এবং মোরগ পোলাও সহ প্যাকেজের মূল্য ৩৫০ টাকা। খাসির তেহেরি ৩০০ ও গরুর তেহেরী ২৫০ টাকা। খাসির শাহী হালিম একজনের জন্য ৩০০ ও দুই জনের জন্য ৬০০ টাকা। গরুর শাহী হালিম একজনের জন্য ২৫০ ও দুই জনের জন্য ৫০০। এছাড়াও রয়েছে হরেক রকমের কাবাব যেগুলোর দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যেই সীমাবদ্ধ। চিলিস শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি রাজশাহীর খাবারপ্রেমীদের জন্য এক আবেগের নাম। প্রতিবছরের মতো এবারও তাদের ব্যতিক্রমী ইফতার আয়োজন ইফতার সন্ধ্যাকে আরও রঙিন করে তুলবে।