, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার দলিল লেখক সমিতির সম্মেলন কক্ষে দলিল লেখক সমিতির সদস্য মরহুম মোস্তফা কামালের ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুআ মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুর রহমান, সানাউল ইসলাম, হাফিজুর রহমান হানিফ, সাইফুল ইসলাম, মাসুদ রানা, শহিদুল ইসলাম পলাশ, মামুনুর রশিদ নানজু, আফজাল হোসেন, নাজমুল হোসেন, মোনায়েম, নইমুদ্দিন প্রমুখ। দুআ পরিচালনা করেন মাহাতিন বিন মুকুল। উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখে দলিল লেখক সমিতির সদস্য মোস্তফা কামাল ইন্তেকাল করেন।