, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র “মিলনায়তনে” ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান আবদুর রহমান খান।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য দেন , রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ আহমেদ খান। সভায় প্রধান অতিথি আবদুর রহমান খান বলেন, আজ যারা এখানে বক্তব্য রেখেছেন তাদের প্রতিটি দাবীই যৌক্তিক কিন্তু বাস্তবতা হলো জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান দায়িত্ব হলো রাজস্ব আহরণ করা তাই আপনাদের সব দাবী মেনে নিলে সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তিনি ভ্যাটের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ব্যবসায়ীরা সরকারের পক্ষে ভোক্তার নিকট হতে ভ্যাট সংগ্রহ করবে প্রয়োজনে বিনা মূল্যে সরকার ভ্যাট আহরণ মেশিন সরবরাহ করবে। রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, গত ১ (এক) বছরের বেশী সময় হলো সুলতানগঞ্জ পোর্ট অব কল উদ্বোধন হয়েছে কিন্তু দুঃখজনক হলো বর্তমানে নৌবন্দরটি বন্ধ রয়েছে অথচ আমরা সকলে জানি যে, পণ্য পরিবহণে সব থেকে সাশ্রয় মাধ্যম হচ্ছে নৌপথ। এতে জ¦ালানী খরচ সবচেয়ে কম। পোর্টটি পুনরায় চালু হলে শুধুমাত্র বর্তমানে অনুমোদন প্রাপ্ত দুটি পণ্য পাথর ও কয়লা আমদানি থেকে প্রায় ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হওয়ার পাশাপাশি সোনা মসজিদ হতে সড়ক পথে সুলতানগঞ্জ পর্যন্ত ৭৪-৭৬ কিঃমিঃ দূরত্ব কমে আসবে। এতে রোড এক্সিডেন্টসহ এ রুটে রাস্তার উপর ভারি যানবাহনের চাপ কমে আসবে ও দীর্ঘ মেয়াদে রাস্তার মেনটেনেন্স খরচ কমে যাবে।
এর উত্তরে প্রধান অতিথি বলেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটি চালু করা প্রয়োজন। যদিও অবকাঠামোগত বিষয়গুলি জাতীয় রাজস্ব বোর্ড দেখে না এটি মূলত সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ ও নৌমন্ত্রণালয় দেখবে তথাপি আমি ইতিমধ্যে ইন্টার মিনিস্ট্র আলোচনার জন্য কল করেছি।
সভায় একজন বক্তা বলেন, সাধারণ মানুষের টাকা জমানোর একটি অন্যতম মাধ্যম ব্যাংক কিন্তু ব্যাংকে টাকা রাখলে বছর শেষে জমানো টাকা থেকে টাকা কেটে রাখা হচ্ছে এটা খুবই দুঃখজনক। এক প্রশ্নের উত্তরে ড. আবদুর রউফ, সম্মানিত সদস্য (মূসক নীতি) বলেন, ভ্যাটের সৌন্দর্য হচ্ছে প্রতিটি খাত থেকে অল্প অল্প করে ভ্যাট সংগ্রহ করা। প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা ভ্যাট ট্যাক্স প্রদানে অটোমেশন নিয়ে কাজ করছি। যারা টিআইএন খুলেছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না তাদের আইডেন্টিফাই করা হচ্ছে এর পাশাপাশি ভ্যাট নিবন্ধন বাড়ানোর জন্য আমাদের কর্মকর্তারা আপনাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে। পরিশেষে, এবারের বাজেটে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন এ কে এম বদিউল আলম, সম্মানিত সদস্য (কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড, ড. আবদুর রউফ, সম্মানিত সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড, মোহাম্মদ মাহমুদুজ্জামান, কর কমিশনার (আপিল), কর-আপিল অঞ্চল, রাজশাহী, আবু সাইদ সোহেল, সম্মানিত কর কমিশনার, কর-অঞ্চল, রাজশাহী, আবদুল হাকিম. সম্মানিত কমিশনার, কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী, দি-চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রোজেটি নাজনীন, বিআইডব্লিউটিএ এর পরিচালকবৃন্দ এ,কে,এম আরিফ উদ্দিন, রফিকুল ইসলাম, নওগা ও জয়পুরহাট চেম¦ারের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, পরিচালকবৃন্দ কবির হোসেন, তৌহিদ হাসান, সাইফুল ইসলাম (হীরক), রুহুল আমিন, তাসনিম হোসেন, এ জে এম জান্নাতুল ইসলাম, এস.এম আইয়ুব।
সাবেক সভাপতি বাক্কার আলী, সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান, সাবেক পরিচালক ইফতেখার আলী বাবু, সোনা মসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এর বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সাহাবুদ্দিন ও নব-নির্বাচিত সভাপতি একরামুল হক ও অন্যান্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সভা শেষে, মহানগর বিএনপি, রাজশাহী এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী (ঈশা), জেলা বিএনপি এর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, ও জেলা বিএনপি এর সদস্য সচিব বিশ্বনাথ সরকার রাজশাহী চেম্বারের সভাপতি মহোদয়ের লবিতে প্রধান অতিথির সাথে আলাপকালে প্রধান অতিথি সুলতানগঞ্জ চালু হলে অবৈধ অস্ত্র, মাদক ও যুব সমাজের জন্য ক্ষতিকর পণ্য আসার আশংকা প্রকাশ করলে বিএনপি এর নেতৃবন্দ বলেন, তারা উক্ত এরিয়াতে যাতে কোন ধরনের অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে সেজন্য দলীয় কমিটি গঠন করে এটা প্রতিরোধের ব্যবস্থা করবেন এবং পোর্টটি চালু রাখতে ভবিষ্যতে সব ধরনের সাহায্য-সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।