দুর্গাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের অন্তর্গত ওয়াজের মোড়ে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক তাজকিয়া আকবারী।
ঝালুকা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছাঃ আঙ্গুরা বেগম, চৌপুকুরিয়া পূর্বপাড়া জামে মসজিদের খতিব মোঃ আব্দুস সামাদ এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল মোত্তালেব প্রাং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, যৌতুক ও বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বা¯’্য, নিরাপদ মাতৃত্ব, মাদক, গুজব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ | সময়: ৭:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ