সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে স্কাউট আন্দোলনের ১৬৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: স্কাউট আন্দোলনের প্রবর্তক রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েলের ১৬৮ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট নিয়ামতপুর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিনুর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক ও সাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আবু হাসান বাসার, নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, সোগুনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম রেজা, স্কাউট সদস্য অলিউল্লাহ প্রমুখ।


প্রকাশিত: February 23, 2025 | সময়: 6:07 am | সুমন শেখ