বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মণ্ডপ-মন্দিরে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করেছেন। এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরুর পর শেষ হয় সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। এরপর মণ্ডপগুলোতে শুরু হয় পূজা-অর্চনা।
হিন্দুধর্ম বিশ্বাসে- সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। সোমবারের (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে আজ অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
প্রতিবছর এই পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। এ বছরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় উপাসনালয়সহ পাশ্ববর্তী মাঠে প্রায় ৩০টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। রাবি কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও হলের পক্ষ থেকে মন্দির চত্বরে ৪১টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা সেসব মণ্ডপে নিজ নিজ বিভাগ ও হলের পক্ষে পূজা অর্চনায় যোগ দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে অন্যান্য মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, সরস্বতী পূজা উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর পার্থ বিপ্লব রায়, সভাপতি প্রফেসর বিপুল কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-তে “সরস্বতী পূজা উদ্যাপন-২০২৫” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা ও সরস্বতী পূজা উদ্যাপন কমিটি-২০২৫ এর আহ্বায়ক জনাব শিপ্রা সরকার, অধ্যাপক, গণিত বিভাগসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ। পূজা পরিদর্শনে উপ¯ি’ত ছিলেন নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান এবং আরও উপ¯ি’ত ছিলেন রীনা রাণী দাস, পরিচালক (অব:), এইচএসটিটিআই, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে প্রতিমা ¯’াপন, পূজার্চনা, পুম্পাঞ্জলি, প্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজা উদ্যাপনের সমাপ্তি ঘটে।