সর্বশেষ সংবাদ :

তন্ত্র-মন্ত্রে পাতা খেলা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পারইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবারপারইল মাঠে অনুষ্ঠিত পাতা খেলা দেখতে এলাকার ছোট-বড় নারী-পুরুষ পাতাকে বৃত্তের মধ্য থেকে বিভিন্ন কৌশলে ত্বান্ত্রিকরা নিজেদের আয়ত্বে টানার দৃশ্য দেখে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
পাতা খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ মন্ডল, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন, স্থানীয় বিএনপি নেতা সেকেন্দার আলী কবিরাজ ও নাঈম বাবু।


প্রকাশিত: February 3, 2025 | সময়: 5:56 am | সুমন শেখ