বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার রাতে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এসময় তাঁর সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শওকত আলী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম ওবায়দুল ইসলামও শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্য সেখানে শহীদের পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাত করেন।