সর্বশেষ সংবাদ :

পোরশায় নিতপুর ইউনিয়নের কর্মশালা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের আয়োজনে “তারুণ্য উৎসব”-২০২৫ উদযাপনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এনামুল হক।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ আলোচক নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাগর আলী।

 

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা নেয়ামতুল্লা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক গোলাম রাব্বানী, সহকারী শিক্ষক শিখা খাতুনসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ কর্মশালায় ইউনিয়নের তিনটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালা উপস্থাপন করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মনিরুজ্জামান।

সানশাইন/রাজন


প্রকাশিত: January 9, 2025 | সময়: 2:15 pm | Daily Sunshine