, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৪ টি ইটভাটা মালিকসহ পাঁচজনকে মোট সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ও মক্সগলবার পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।
জানা যায়, বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম উপজেলার গড়মাটি এলাকায় মেসার্স এমকেবি ব্রিকস মালিক সঞ্জয় কুন্ডুর চার লাখ টাকা এবং জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এনএমপি ব্রিকসের মালিক নুর আলীর তিন লাখ টাকা জরিমানা করেন।
এর আগে তিনি ধানাইদহ এলাকার আরএস ব্রিকসের মালিক ইকবাল হোসেন রাজুর দেড় লাখ ও আটঘরিয়ায় টিএন্ডটি ব্রিকসের মালিক কলমতার আলীর এক লাখ জরিমানা করেন।
অপরদিকে, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস নগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সরকারীভাবে বড়াল নদী খনন করে তীরে রাখা মাটি বিক্রির অপরাধে মোখলেসুর রহমান নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নগদ এক লাখ টাকা জরিমানা করেন।