সর্বশেষ সংবাদ :

২০২৪ সালে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড-এর ৩টি সফল লঞ্চ

স্টাফ রিপোর্টার ঢাকা :

দেশের শীর্ষস্থানীয় ডেইরি কোম্পানি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ২০২৪ সালে ৩টি ব্র্যান্ড সফলভাবে বাজারজাত  করেছে। এ উপলক্ষ্যে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের রাজশাহী বিভাগের সকল পরিবেশক ও কর্মীবৃন্দ এই সাফল্য উদযাপন করে।

নতুন ব্রান্ডগুলির মধ্যে রয়েছে ডানো ডিলাইট, আরলা ডানোর নতুন ফুল ক্রিম মিল্ক পাউডার, যা ডেজার্ট এবং বিভিন্ন ধরনের রান্নার টেস্ট  বাড়িয়ে তোলার জন্য ডেভোলপ করা হয়েছে। চায়ের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত আরলা ইজি ব্র্যান্ড যেটি ১২ গ্রাম দুধ ১০ টাকার প্যাকে পাওয়া যাচ্ছে। এছাড়া, ডানো রেডি ইউএইচটি বাংলাদেশে ডানোর সর্বপ্রথম লিকুইড দুধের ব্রান্ড এর বিশ্বমানের ফ্যাক্টরি  ও সেরা প্রযুক্তি বাংলাদেশের ভোক্তাদের নিরাপদ তরল দুধ সরবরাহের নিশ্চয়তা প্রদান করে।

এ প্রসঙ্গে আরলা ফুড বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াশনা চৌধুরী বলেন: আধুনিক বাংলাদেশীদের লাইফ স্টাইল এবং প্রয়োজনকে মাথায় রেখে ডানো নতুন নতুন প্রোডাক সল্যুশন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষদের দুধের পুষ্টির যোগান দিতে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতে আরও উদ্ভাবনী পণ্য নিয়ে আসার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সানশাইন/শামি


প্রকাশিত: January 2, 2025 | সময়: 6:20 pm | Daily Sunshine

আরও খবর