বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সবুজ আলীকে গ্রেফ*তার করেছে পুলিশ। সোমবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফ*তার করা হয়। গ্রেফ*তারকৃত আসামীর বাড়ী উপজেলার আড়ানী পৌর এলাকার চকসিংগা গ্রামে। তার পিতার নাম খাজের প্রামানিক বলে জানা গেছে।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে যে কোন প্রকার সেবা পেতে পারে সেজন্য পুলিশ বাহিনীর সদস্যদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা সে লক্ষে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বাঘা খানায় মা*দ*ক-চো*রা*চালন-সহ বিভিন্ন অপ*রাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত অনেক আসামীকে আমরা গ্রেফ*তার করতে সক্ষম হয়েছি।
সর্বশেষ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকসিংগা গ্রাম থেকে মা*দ*ক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সবুজ আলী (৪৫)কে গ্রেফ*তার করেছি। সে দির্ঘদিন থেকে মা*দ*ক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলো। তার নামে অত্র এলাকা এবং থানায় বেশ কিছু অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন এলাকাবাসী।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মা*দ*ক মামলায় এক বছরের সাজা মাথায় নিয়ে আত্নগোপনে ছিল আসামী সবুজ আলী। আমরা বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার রাতে তাকে আড়ানী এলাকা থেকে আ*ট*ক করেছি। অত:পর মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।