, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানানো হয়।
এখানে বিভাগীয় কমিশনার ড. খোন্দকার আজিম আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় সার্কিট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার। এরপর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করা হয়। চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের এ মেলায় বিপুল সংখ্যক দর্শণার্থীর সমাগম হয়।
এরপর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৭ টা ২০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দেন উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা। সকাল ৮টায় রাজশাহী কলেজের শহীদ মিনারে ফুল দেন মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতারা। বিজয় দিবস উপলক্ষে নগরে বিশাল বিজয় শোভাযাত্রা করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। সকাল ৯টায় আলুপট্টি থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এদিন হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদন, বৃদ্ধাশ্রম, ছোট মনিনিবাস; অন্ধ, মূক ও বধির বিদ্যালয়, সেফ হোম, এসওএস, শিশুপল্লি, শিশু বিকাশ কেন্দ্র ও বেসরকারি এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের এবার অভিবাদন গ্রহণ অনুষ্ঠান না থাকলেও ছিল ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।
রাসিক: সোমবার সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।
এরপরে রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষ্যে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটিতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়।
পুস্পস্তবক অর্পণকালে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ২৫ ও ২৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক একেএম মুরশেদ, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, টাউন প্ল্যানার বনি আহসান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সিসিডিও আজিজুর রহমান, ভান্ডার কর্মকর্তা আহসানুল হাবিব খোকন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু।
কর্মচারী ইউনিয়নের পক্ষে পুষ্পস্তবক অর্পণকালে রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাকিল, সাবেক যুগ্ম সম্পাদক সানারুল ইসলাম ছবি, সাবেক দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু, সালাউদ্দিন, রাশিদ খাঁন, আব্দুল ওহাব তপন সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শহীদ মিনারে ও সকালে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৮টা ৪৫ মিনিট থেকে রাবি স্কুল মাঠে খেলাধুলা ও সকাল সাড়ে ৯টা থেকে শেখ রাসেল মডেল স্কুল মাঠে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। উপাচার্য এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকাল ১০টায় সাবাস বাংলাদেশ চত্বরে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জারের প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য এই প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বেলা ৩টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান। প্রধান অতিথি হিসেবে উপাচার্য বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানান ও তিন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, বদরুল আলম ও মাহমুদ জামাল কাদেরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেন। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট আবুল হাসনাত বেগ। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান।
দিবসের কর্মসূচিতে আরো ছিল চারুকলা অনুষদ চত্বরে শিক্ষার্থীদের র্যালি ও পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। উপাচার্য এই অনুষ্ঠান উদ্বোধন করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্যবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা ১১টা থেকে শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক, অফিসার, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ, প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহীদ মিনার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রাবি অফিসার সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন কর্তৃক নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর ক্যাম্পাস আলোকসজ্জিত করা হয়।
রামেবি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। এরপর সকাল ৯টায় বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।
সভায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, সহকার রেজিস্ট্রার (অ.দা.) মো. রাসেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবীর আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন, পিএস টু ভিসি (অ.দা.) নাজমুল হোসাইন। এসময় সেকশন অফিসার জামালউদ্দীন, শারমিন আক্তার, মো. শাহারিয়ার ইসলাম ও শাকিল আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
রুয়েট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।
রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন হলসমূহ ও ক্লাবগুলো অন্যান্যরা পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ক্যাম্পাসে অব¯ি’ত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন।
এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা সহ বিভিন্ন ইভেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ।
দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ।
অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুল ইসলামে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এমদাদুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. এস, এম, রাসেল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।
বিএমডিএ: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহী বরেন্দ্র ভবনে, সকল জোন ও রিজিয়ন অফিসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও রাজশাহী নগরীর কোর্ট এলাকায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সকালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জামে মসজিদে দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান এর উপস্থিতিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও রাজ(২০৮৮) সিবিএ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দসহ সকলে উপস্থিত ছিলেন।
রাকাব: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যব¯’াপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যব¯’াপক মোখলেসুর রহমান সহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অপরদিকে ব্যাংকের প্রধান কার্যালয়, রাজশাহী’র পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসন চত্বরের স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ার্যমান ড. মোহাম্মদ আলীর উপ¯ি’তিতে প্রধান কার্যালয় চত্ত্বরে মহান বিজয় দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময়ে অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন ব্যাংকের উপব্যব¯’াপনা পরিচালক মোঃ আঃ রহিম সহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; ¯’ানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এবং রাজশাহী জোনের আওতাধীন রাজশাহী, গ্রেটাররোড কাজীহাটা, পবা ও বিনোদপুর শাখার এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরবর্তীতে দু¯’্য ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
রাজশাহী কলেজ: সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়। ৮টা ৩০ মিনিটে কলেজের বিভিন্ন বিভাগের উদ্যোগে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। এরপর কলেজ শহিদ মিনারে শহিদদের মহান আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমিন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রাধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, স্বাধীনতা সংগ্রামে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়। এরপর সকাল ১০ টায় শোভাযাত্রা বের করা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা-এর নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে যাত্রা শুরু করে চত্বরের উত্তর পাশে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন, সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারী রিসার্চ-এর ডিরেক্টর প্রফেসর ড. এএইচএম রহমতুল্লাহ ইমন এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শহিদুর রহমান। আলোচনা পর্বের শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান।
এনবিআইইউ: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এদিন ক্যাম্পাস প্রাঙ্গনে শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, ছাত্র উপদেষ্টা ড. নূরে এলিস আকতার জাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলী, টিএসসির পরিচালক ড. নাসরীন লুবনা , সহকারী প্রক্টর নুর-ই-আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোকসজ্জা করা হয়।
রাজশাহী সরকারি মহিলা কলেজ: মহান বিজয় দিবস এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হেলালুন নাহার মহিউদ্দিন।