বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, চারঘাট:
রাজশাহীর চারঘাটে আখের সঙ্গে শ*ত্রু*তা করে প্রায় লক্ষাধিক টাকার আখ পু*ড়ি*য়ে ফেলেছে দু*র্বৃ*ত্ত্ব*রা। পরে সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আ*গু*ন নেভাতে সক্ষম হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর) সন্ধ্যার কিছুক্ষন আগে উপজেলার কুঠিপাড়ার নিচে পদ্মার চরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জমির মালিক নজরুল ইসলাম নাজু জানান, পদ্মার চরে প্রায় ১৮ বিঘা জমিতে আখের চাষ করেছি। শনিবার সন্ধ্যার কিছুক্ষন আগে সংবাদ আসে কে বা কাহারা আমার আখের জমিতে আ*গু*ন জ্বালিয়ে দিয়েছে। আমি তাৎক্ষণিক মাঠে ছুটে গিয়ে দেখি আগু*ন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে ততক্ষনে আমার প্রায় ২ বিঘার লক্ষাধিক টাকার আখ পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমি রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। আমার সঙ্গে সাধারণ কোন মানুষের বিরোধ নেই। আমার ধারনা রাজনৈদিক প্রতিপক্ষ আওয়ামী লীগের স*ন্ত্রা*সী বাহিনীরা এমন জঘন্য কাজ করেছে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীর দৃষ্টান্ত বিচার চাই।
চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক বলেন, এমন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের খুজে বের করে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।