বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘অভ্যন্তরীণ ক্রীড়া সপ্তাহ-২০২৪’-এর অংশ হিসেবে টি-টেন ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় অত্র কলেজের পরিসংখ্যান বিভাগ ও মার্কেটিং বিভাগ অংশগ্রহণ করে।
এ খেলায় মার্কেটিং বিভাগের ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয় এবং পরিসংখ্যান বিভাগ রানার্স আপ হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দিন এবং অত্র কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। উভয় দলের পর্যাপ্ত সংখ্যক দর্শক সমর্থকদের উপস্থিতিতে রাজশাহী কলেজ মাঠ প্রাণবন্ত হয়ে উঠে। কলেজের সর্বস্তরের শিক্ষার্থী খেলাটি বেশ আগ্রহ ও উদ্দীপনা সহকারে উপভোগ করে।