রাজশাহীতে নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুমন আলী আটক

স্টাফ রিপোর্টার :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরীর নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

 

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত রাজশাহী মহানগরীর নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: রুমন আলী (২৮)। সে রাজশাহী মহানগরীর এয়াপোর্ট থানার সিন্দুরকুসুম্বী গ্রামের মো: মুকুল মোল্লার ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সানশাইন / শামি

 


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪ | সময়: ৮:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine