, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে পবা উপজেলায় তিনটি বে-সরকারি কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেন। মঙ্গলবার উপজেলার আসমা, উত্তরা ও বেঙ্গল কোল্ডস্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি, উপজেলা নির্বাহী অফিসার আলুর দাম বৃদ্ধির সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখেন। পরে তিনি আলুর বৃহদাকার সংরক্ষণকারীদের তালিকা, বর্তমান মজুতের পরিমাণ, মজুদকাল প্রভৃতি তথ্যবিবরণী কর্তৃপক্ষ বরাবর দাখিল করার নির্দেশ দেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, সরকার সারা দেশে কোল্ডস্টোরের আলু মূল্য নির্ধারণ করে দিয়েছে। আলুর দাম বৃদ্ধিতে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলার বিভিন্ন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেছি।এসময় আমার সঙ্গে উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলু সিন্ডিকেট করে রেখেছে এমন যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। অতঃপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত কমিটির সভায় বাজার দর নিয়ন্ত্রণ এবং মজুদদারি ঠেকাতে সাপ্তাহিক রিপোর্ট গ্রহণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার।