সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা প্রেসক্লাব সভাপতি বুলবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।
তিনি বলেন ‘সমাজের বিকাশমান ধারাকে অব্যাহত রাখতে সম্প্রীতির কোন বিকল্প নেই। মানুষের দলবদ্ধতার মধ্যে দিয়ে সমাজের সৃষ্টি। এরই ধারাবাহিকতায় মানবসমাজের সৃষ্টি। মানুষ মূলত দলবদ্ধ হয় সম্প্রীতির মাধ্যমে। মানুষ যখন দলবদ্ধ হয়েছে তখন তারা সৃষ্টি করেছে নতুন দিগন্ত। একটি জাতির সামগ্রিক মঙ্গল এবং অগ্রগতির জন্য সম্প্রীতি অপরিহার্য।
সম্প্রীতি বিভিন্ন পরিচয়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া এবং সহানুভূতির সম্পর্ক সৃষ্টি করে। সমাজে প্রতিটি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হয়। সমাজের শান্তি শৃঙ্খলা এবং কল্যাণ সুনিশ্চিত হয়।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার এবং দি হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে পত্নীতলা উপজেলা তথা নওগাঁয় কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রীতি সংলাপ পত্নীতলা সহ অত্র অঞ্চলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, নওগাঁর সমন্বয়কারী শাহরিয়ার শাকিল, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের এম্বাসেডর ও উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সেফা, সাধারণ সম্পাদক নাদিরা বেগম, বিএনপি নেত্রী মাজেদা বেগম, সেলিনা বেগম, বেলী খাতুন, মৌসুমী সুলতানা, জাতীয় পার্টি পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা সুজনের সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, শিক্ষক সুলতান আহমেদ, স্বদেশ কুমার মন্ডল, আদিবাসি নেতা সুধীর তির্কী, পরেশ টুডু।


প্রকাশিত: October 22, 2024 | সময়: 5:55 am | সুমন শেখ

আরও খবর