শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পরিষদ উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপের অনুকূলে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দের অনুকূলে রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার(৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি বরাদ্দের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে মহানগরের জন্য ৭৭টি ও জেলা জন্য ৪৬ টি মোট ১২৩ টি পূজা মন্ডপের প্রতিটির অনুকূলে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহনগর শাখার সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস (সান্টু) ও সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪ | সময়: ৯:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine