সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে কর্মী ও সূধীজনদের সাথে জামায়াতের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী ও সূধীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ৮নং (আড়ইল) ওয়ার্ডের কর্মী ও সুধীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী পূর্ব জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক জাবের আলী, দুর্গাপুর পৌরসভা শাখা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী মেম্বার, মাওলানা আ: জব্বার, জামায়াত নেতা আব্দুল আজিজ, আকরাম আলী, আলমগীর হোসেন, ডা: মাহবুব, ছাত্রনেতা মাহফুজুর রহমান ইমন, জুবায়ের আল মাহমুদ প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বৈষম্যহীন সমাজ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক হানাহানি ও দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে সবাইকে ঐক্যের রাজনীতি করার আহবান জানান।


প্রকাশিত: September 28, 2024 | সময়: 11:02 am | Daily Sunshine