সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং- রাজ ৩০৬৩ আওতাভুক্ত প্রধান কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে অফিসের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রউফ জুলমাত।


প্রকাশিত: September 22, 2024 | সময়: 5:47 am | সুমন শেখ