সর্বশেষ সংবাদ :

অটোরিক্সা শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিক্স শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সভাপতি আবু বাক্কার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন শাহ মুখদুম থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আলমাস খান। বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার যুগ্ম সম্পাদক হায়দার, সাংগঠনিক সম্পাদক আসলাম, দপ্তর সম্পাদক সাগির হোসেন প্রমুখ।


প্রকাশিত: September 10, 2024 | সময়: 5:49 am | সুমন শেখ