সর্বশেষ সংবাদ :

১৫ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হবে -মো. মোখলেস উর রহমান

সানশাইন ডেস্ক: সব সরকারি কর্মচারীদেরকে আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

আজ সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা  বলেছেন।

 

 

তিনি বলেন, চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে নির্ধারিত ফরম তৈরি করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই ফর্ম ও প্রক্রিয়া চূড়ান্ত হবে। এ বিষয়ে দুদকের সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

এ সময় এক প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, সরকারি বেতন পান এমন প্রত্যেককে এই হিসাব দিতে হবে। না দিলে আইনগত ভাবে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

 

এর আগে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।


প্রকাশিত: September 2, 2024 | সময়: 3:37 pm | Daily Sunshine