বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: পৃথক দুইটি হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে, জুনাইদ আহমেদ পলককে বাড্ডা থানায় সুমন সিকদার, সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় গ্রেফতার দেখানোসহ সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষ এবং বিএনপিপন্থী আইনজীবী আনোয়ারুল ইসলাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
বিস্তারিত আসছে…