সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন আহত

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও একজন গ্রাম পুলিশ আহত হয়েছে। শুক্রবার সকালে রহনপুর- আড্ডা সড়কের এনায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও ওই ইউনিয়নের গ্রাম পুলিশ পারভেজ। আহতরা জানায়, তারা আড্ডা থেকে মোটর সাইকেল যোগে রহনপুর আসার সময় একটি ভূটভূটিকে অতিক্রম করার সময় হঠাৎ ডানপাশে চলে আসে।
এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।


প্রকাশিত: August 31, 2024 | সময়: 6:06 am | সুমন শেখ

আরও খবর