, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী সাইফুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল এসে আহত দুই আরোহীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।