সর্বশেষ সংবাদ :

কদিনের মৃত্যুর ঘটনা দুঃখ জনক- হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: কোটা-বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখ-জনক। কোটা-বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা সত্যিই লজ্জিত।

 

 

আন্দোলন-কারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা-বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রিটের শুনানি চলছে।

 

এ সময় হাইকোর্ট আরও বলেন, ‌‌সংবিধান ও আইনে সকল বিষয় লিখত আছে। কিন্তু আমরা কেউই সাংবিধান মানছি না এবং দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তাতো সিআরপিসিতে পরিষ্কার বলা রয়েছে।

 

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে।


প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪ | সময়: ১:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine