সর্বশেষ সংবাদ :

রোববার থেকে নতুন সময়ে চলবে সরকারি ও বেসরকারি অফিস

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতির জন্য আগামী রোববার থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে।

আজ শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত রোববার ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়েছিল।

 

 

দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু করা হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।


প্রকাশিত: July 27, 2024 | সময়: 5:47 pm | Daily Sunshine