, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে বেতার ঢাকার সুর-সঙ্গীত পরিচালক ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কন্ঠ শিল্পী এনামুল হক মুকুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসভবন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় ।
মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৬০ বছর । বাদ আসর টিকাপাড়া গোরস্থানে নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শিল্পী এনামুল হক মুকুল স্ত্রী ও দুই সন্তান-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে সংগীত ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।